প্রিন্ট এর তারিখঃ ২ নভেম্বর, ২০২৬, ১০:০২ PM ||
প্রকাশের তারিখঃ ২১ অক্টোবর, ২০২৫, ৮:৩৯ PM
রূপসায় প্রিমিয়ার ফুটবল লীগের ৫ম খেলা অনুষ্ঠিত
নাহিদ জামান
রূপসায় কাজদিয়া তরুন সমাজের আয়োজনে প্রিমিয়ার ফুটবল লীগের ৫ম খেলা ২১ অক্টোবর বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
খেলায় অংশগ্রহণ করে তামিম তাসকিন এন্টারপ্রাইজ (সোহাগ) একাদশ ও তাজ কিংস (জামাল) একাদশ। খেলার প্রথমার্ধে আক্রমন এবং পাল্টা আক্রমনের মধ্যে দিয়ে খেলা শুরু হয়। তুমুল উত্তেজনাপূর্ন খেলায় কোন দল গোলের দেখা না পেলেও খেলার দ্বিতীয়ার্ধের ৪ মিনিটের সময় তামিম তাসকিন এন্টারপ্রাইজের ১১ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার পিন্টু গোল করে দলকে ১-০ তে এগিয়ে নিয়ে যায়। খেলার ১৭ মিনিটের সময় আবারও তামিম তাসকিন এন্টারপ্রাইজের ১২ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার সিহাব গোল করে দলকে ২-০ তে এগিয়ে নিয়ে যায়। খেলার বাকি সময়ে আর কোন দল গোলের দেখা না পাওয়ায়। তামিম তাসকিন এন্টারপ্রাইজ (সোহাগ) একাদশ ২-০ গোলো জয় লাভ করে পুর্ন ৩ পয়েন্ট নিয়ে মাঠ ত্যাগ করে এবং খেলায় সর্বচ্চ ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠার সক্ষমতা অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের সিহাব।
খেলা পরিচালনা করেন আলী আকবর, বাশির আহম্মেদ লালু এবং বিপ্লব সরদার।
খেলা চলাকালীন সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক আলম শেখ, ক্রিড়া সংগঠক আবুল কালাম, সমাজ সেবক আয়ূব খান, শাহাজাদা আলমগীর, জামাল শেখ, সোহাগ, ইরান, তুহিন, ফেরদাউস সরদার, জহির খান, সালমান, জনি, সৌরভ, অন্তর, লিমন, তাহসিন প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১